News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিংয়ে স্বস্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৯:৩১ পিএম ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিংয়ে স্বস্তি

এবার বিএনপির সরকার আমলে শুরু হয়েছে থানার ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং সভা শুরু হয়েছে। এর ফলে অপরাধমূলক কর্মকান্ডে হ্রাস হওয়ার আভাস দেখতে পারছে এলাকাবাসী। এদিকে ‘বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানে সন্ত্রাস মাদক জুয়া বাল্যবিবাহ, ইভটিজিং কিশোরগ্যাংসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুরু করেছে। ১৬ জুন দুপুরে সদর মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা ১২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপারের নিদের্শনায় নারায়ণগঞ্জ জেলা ও শহর এলাকায় কমিউনিটি পুলিশিং ও অপরাধ দমনের অংশ হিসেবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়। নির্দিষ্ট এলাকার বিট অফিসার, তার মোবাইল নম্বর এবং এলাকার বিট পুলিশিং ক্যাম্পের বিস্তারিত তথ্য জানতে সরাসরি আপনার থানায় যোগাযোগ করতে পারেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজেদুর রহমান উপস্থিতিতে ১৬ জুন ১২নং ওয়ার্ড ও বিট নং-২ বিট পুলিশিং সভা করেছেন। এ সময় ওয়ার্ডের সন্ত্রাস মাদক জুয়া বাল্যবিবাহ, ইভটিজিং কিশোরগ্যাংসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সকলের সহযোগিতা চান। অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ বুলু সহ এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন।

গত মার্চ মাস থেকে শহর ও শহরতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরদের উপর হামলা ও অস্ত্র লুট করার ঘটনা ঘটেছে। একই সাথে পাড়া মহল্লা মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতা রীতিমত সমালোচনা রয়েছে। একই সাথে পুলিশের পর র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা ঘটনা অপরাধীরা বেপরোয়া হয়ে পড়েছে। তার মধ্যে ১৩ ও ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীরা রাতে প্রকাশ্যে অপরাধ জড়িয়ে পড়েছে।