News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বন্দরে শিশুকে যৌন হয়রানি ঘটনায় মৃদুল গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:০৪ পিএম বন্দরে শিশুকে যৌন হয়রানি ঘটনায় মৃদুল গ্রেপ্তার

বন্দরে ফাঁকা  বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানি ঘটনায় লম্পট মৃদুল হাসান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত দেড়টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করা হয় । ধৃত লম্পট মৃদুল হাসান বন্দর থানার শাহীমসজিদস্থ বউ বাজার এলাকার রবিউল হাসান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা  সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। এর আগে সোমবার ১৫ জুন রাত সাড়ে ৭টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার ১৬ জুন সকালে গ্রেপ্তারকৃত মৃদুলকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।