নারায়ণগঞ্জের পাচঁটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেয়া নিয়ে ইতোমধ্যে অর্ধশতাধিক বহিস্কার করা হয়েছে। এর পাশাপাশি পাচঁটি আসনে বিএনপি প্রার্থীদের জয়ে বাধা দেয়া কৌশলী নেতাকর্মীদের চিহ্নিত করেছেন দলীয় গোপনীয় সদস্যরা। আগামী আট দিনের মধ্যে প্রার্থীদের পাশে দেখা না গেলে বা প্রার্থীদের গণসংযোগে সক্রিয় না হলে আরো বহিস্কার আভাস পাওয়া গেছে।
ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, যেসব বিএনপির নেতাকর্মী দিনের বেলায় ধানের শীষ প্রতীক নিয়ে থাকেন, আর রাতের আঁধারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সময় থাকতে সাবধান হয়ে যান, না হলে আপনাদের পতন অনিবার্য। এ ধরনের ব্যক্তিরা কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। এমন মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই। সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
এই আসনে মান্নানের প্রতিদ্বন্দ্বি রয়েছেন সদ্য বহিস্কৃত বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ও সদ্য বহিস্কৃত সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরোধিতা করায় কেন্দ্রীয় বিএনপি ২৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তারা সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত এবং স্বতন্ত্র প্রার্থী ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। গত দুই দিনে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী প্রতিদ্বন্দ্বি রয়েছেন বিএনপির সাবেক এমপিরা। এতে আজাদের বিরোধী সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরকে বহিস্কার করা হয়েছে। জোটের প্রার্থী কাসেমী বিরোধী সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও শাহ আলমকে বহিস্কার করা হয়েছে মনোনয়নপত্র জমা দেয়া পরদিনই।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামকে পরাজয়ে পিছু লেগেছে তার দলীয় একাংশ নেতারা। ইতোমধ্যে আবুল কালামের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ও আরেক দলীয় প্রার্থী পক্ষে গোপনীয়তা বৈঠক করে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপি হাইকমান্ড আবুল কালাম বিরোধী নেতাদের চিহিৃত করা হয়েছে গুঞ্জন উঠেছে। কালামের সমর্থকরা জানিয়েছেন, দিনে বেলায় ধানের শীষ প্রতীকে মুখে ফেনা তুলে ফেলছে রাতে আধারে বহুতল ভবনে বসে প্রার্থীকে পরাজয়ের ছক একেঁছেন।


































আপনার মতামত লিখুন :