News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

শহর বন্দরের নেতা নিয়ে মডেল মাসুদও জাগাতে পারেনি কাসেমীর বৈঠক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৫২ পিএম শহর বন্দরের নেতা নিয়ে মডেল মাসুদও জাগাতে পারেনি কাসেমীর বৈঠক

মাসুদুজ্জামান মাসুদ ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী। বিএনপি তাকে মনোনয়ন দিলেও নিরাপত্তা শঙ্কায় তিনি ফিরিয়ে দিয়ে উল্টো দল ও চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করেন। শেষতক শাস্তিস্বরূপ তাকে বাদ দিয়ে তিনবারের সাবেক এমপি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়। এর পর থেকে আর ধানের শীষের পক্ষে তেমন সরব হয়নি মাসুদুজ্জামান। তবে একের পর এক দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসনের দিকে। এবার তিনি ওই আসনে জমিয়তের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে নিয়ে উঠান বৈঠকের নামে সমাবেশ করেছেন।

২ ফেব্রুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিপরীতে খোলা জায়গাতে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের ব্যানারে ওই সমাবেশে মুখ্য ভূমিকাতে ছিলেন মাসুদুজ্জামান। তবে তাঁর উপস্থিতিতেও আশানুরূপ লোকজন হয়নি। চেয়ার ছিল অনেক ফাঁকা। লোকজনের উপস্থিতি ছিল খুবই কম।

সমাবেশে বিএনপির জেলার আহবায়ক মামুন মাহমুদ ছিলেন।

এছাড়াও মাসুদুজ্জামানের অনুসানী হিসেবে খ্যাত বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টুকে দেখা গেছে। এরা মূলত নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার ও এ জনপদের নেতা। এদের মধ্যে শকুকে মাঝে আবুল কালামের ধানের শীষের পক্ষে জোরালো দেখা গেছে। অন্যদের কাউকেই ধানের শীষের পক্ষে দেখা যায়নি।

অপরদিকে মাসুদুজ্জামান নিজে দীর্ঘদিন ধরে ধানের শীষ ও বিএনপির একনিষ্ঠ পরিচয় দিলেও তিনিও কাসেমীর মত এভাবে আবুল কালামের পক্ষে নামেনি।