আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দরের মুছাপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন।
২ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে আটটায় বন্দরের মুছাপুর ইউনিয়নের হাজী সাহেবের মোড় থেকে গণসংযোগ শুরু করে দুপুর দুইটা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়।
মুছাপুর ইউনিয়নে গণসংযোগকালে এবিএম সিরাজুল মামুনের সাথে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, বন্দর থানা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রেজা, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ সহ ১০ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






































আপনার মতামত লিখুন :