নাটকীয়তর পর অবশেষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করছেন জামায়াত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে ১১ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) শাহজাহান শিবলীকে সমর্থন দিলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন। বোনের অসুস্থতার কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো জেলা নির্বাচন কমিশনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি তিনি। পরে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু অনেক নাটকীয়তা শেষে তিনি আবারো নির্বাচনে ফিরছেন।
এ বিষয়ে ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, জোটের প্রার্থী (রিকশা প্রতীক-খেলাফত মজলিস) প্রথমে সংবাদ সম্মেলন করবেন। পরে আমারাও করব এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে প্রচারণায় নামব।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ শুরু করব।
৩১ জানুয়ারি ১১ দলীয় জোটের এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ ইকবাল হোসাইন ভূঁইয়াকে দাড়িপাল্লায় নির্বাচন করার আহ্বান জানান এবং সোনারগাঁওয়ে জোটের সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করেন।

































আপনার মতামত লিখুন :