News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৮:৩২ পিএম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎‎এসময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মহানগর যুবদলের মূল র‍্যালি অংশগ্রহণ করেন।

‎উপস্থিত ছিলেন সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, আ. খালেক, মো. নান্টু , নাসের হক ইমন, মো. রতন মিয়া, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, লিটন, মিরাজুল ইসলাম জনি, বলাই মন্ডল প্রমুখ।