নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আজকের দিনে আমরা শপথ নিবো বিগত ১৭ বছর যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে আমাদের কারণে যাতে তার বদনাম না হয়। আমরা কোন ধরনের দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত হবোনা। আমরা উন্নয়নের সাথে সম্পৃক্ত হবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা আকাঙ্ক্ষার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার জেলা পরিষদের সামনে থেকে বাদ্য বাজানা সহকারে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব বলেন, বিগত দিনে সারাদেশের মধ্যে রাজপথে নারায়ণগঞ্জ জেলা যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। বিএনপি চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় অভিভাবক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে শক্তিশালী করতে জেলা যুবদলের আহবায়ক সদস্য সচিব ভূমিকা রাখছে। নারায়ণগঞ্জে বিএনপির মধ্যে যতদিন যুবদল আছে ততদিন প্রাণ আছে।


































আপনার মতামত লিখুন :