News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৮:৩৫ পিএম নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮০

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ১২ জন, মাদকসেবী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, ছিনতাইকারী ৫ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্য রয়েছেন।

এ সময় অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ১৩ জন, ফতুল্লা মডেল থানা পুলিশ ১৪ জন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৯ জন, বন্দর থানা পুলিশ ২ জন, সোনারগাঁ থানা পুলিশ ২৩ জন, রূপগঞ্জ থানা পুলিশ ১৭ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।