News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩২ পিএম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের উদ্দ্যোগে দিনব্যাপী নানারকম সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় আবু আল ইউসুফ খান টিপু জিমখানা লেকে পোনামাছ অবমুক্ত করনের মাধ্যমে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়াও শহরের টানবাজার এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন টিপু এবং বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় ও শহরের ২ নং রেলগেইট এলাকায় ফ্রী মেডিকেল ক্যাপ পরিদর্শন করেন।

এ সময় টিপু বলেন, সাবেক ছাত্রদল নেতা জোসেফের উদ্যোগ যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করাতে আমি ধন্যবাদ জানাই। প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেন; তাই দেশের গনতন্ত্র রক্ষায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতে যুবদলের নতুন কমিটি হতে যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

সভাপতির বক্তব্যে জোসেফ বলেন, যুবশক্তি দেশের সাধারণ মানুষের ন্যায্যতা, সমতা ও ভারসাম্যপূর্ন সামাজিক রাষ্ট গঠনে সম্ভাব্যময় শক্তি। বিগত ফ্যাসিস্টরা লুটতরাজের মাধ্যমে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই আগামীতে একটি স্থিতিশীল রাষ্ট গঠন হবে। নারায়ণগঞ্জ মহানগর যুবদল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে হাতকে আরো শক্তিশালী করব।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেন, আব্দুল কাইয়ুম আলআমিন, ইব্রাহিম খলিল ভূইয়া, মাকিম মোস্তাকিম শিপলু, এম এ মান্নান, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, হারুন ও কাজল প্রমুখ।