News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৯:২৫ পিএম নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ আরো অনেকে।

সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে নানা পরামর্শ তুলে ধরে মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহবান জানান।একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ এবং সুন্দর। পাশাপাশি মাদকাশক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান বা বাঁকে ওভারটেকিং না করা এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।

সভা শেষে পেশাগত দক্ষতা প্রদর্শন ও ট্রাফিক আইন মেনে চলায় কয়েক জন চালকদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।