News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছাত্র ফেডারেশনের ৫ দাবিতে নারায়ণগঞ্জ কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৯:১৮ পিএম ছাত্র ফেডারেশনের ৫ দাবিতে নারায়ণগঞ্জ কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি

বুধবার ২৮ অক্টোবর দুপুর ১টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ৫ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার কাছে স্মারকলিপি প্রদান করে।‎

‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কলেজ শাখার আহবায়ক মৌমিতা নূর, যুগ্ম আহবায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার এবং যুগ্ম সদস্য সচিব মুয়াজ সাফাত।

দাবি গুলো হলো, বাস সচল ও সংখ্যা বৃদ্ধি কলেজের অচল বাস দ্রুত সচল এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

‎মেডিক্যাল সেন্টার চালু জরুরি প্রাথমিক চিকিৎসা, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনসহ দ্রুত মেডিক্যাল সেন্টার চালু করতে হবে।‎

‎বিশুদ্ধ পানির ব্যবস্থা কলেজের প্রতিটি ফ্লোরে পানির ফিল্টারের সঙ্গে অন্তত পাঁচটি করে গ্লাসের ব্যবস্থা করতে হবে।‎

‎ক্যাম্পাস পরিচ্ছন্নতা ক্যাম্পাসের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।‎

‎জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবি ও স্মৃতি সংরক্ষণ এবং সর্বসাধারণের পরিদর্শনের জন্য ক্যাম্পাসে স্থায়ী রুম বা গ্যালারি বরাদ্দ দিতে হবে।‎

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কলেজ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছে।