News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩৫ পিএম প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে ঢাক-ঢোল পিটিয়ে ও কালার স্মোক ছড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে শহরের মণ্ডলপাড়া ব্রীজ থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

তার আগে কবুতর উড়িয়ে শোভাযাত্রার সূচনা করা হয়। সেই সাথে শোভাযাত্রায় ছিলো বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু কালাম সহ বড় বড় নেতাদের ছবি এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও যুবদলের পতাকা। একই সাথে শোভাযাত্রায় কালার স্মোক ছড়িয়ে ও ঢাক-ঢোল পিটিয়ে শহরজুড়ে মুখরিত করে তোলা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ঐতিহ্যে সংগামে গৌরবে অতুলনীয় এই যুবদল। আমাদের ইহিতাস রয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্তে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গৌরব আরও অনেক বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেন, আলী নওশাদ তুষার, শিকদার বাপ্পি চিশতি, মাহমুদুল হাসান মাসুম, আলফু প্রধান, মিজান, কাজী নূরআলম, কাজী সোহাগ, জনি খন্দকার, নূর আলম খন্দকার, দুলাল, মাইনুল, রুবেল, বাহার, ইব্রাহিম বাবু, আব্দুস সালাম, শফিকুল আলম মুক্ত, লিটন, শাহীন ঢালী, আব্দুল কাইয়ুম, আল আমিন, ইব্রাহিম খলিল ভূইয়া, এম এ মান্নান, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, হারুন ও কাজল প্রমুখ।