News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চার যানবাহনকে আর্থিক দণ্ড, হর্ন জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৭:৩৬ পিএম চার যানবাহনকে আর্থিক দণ্ড, হর্ন জব্দ

শব্দদূষণের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি যানবাহনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে। পাশাপাশি চারটি হর্ন জব্দ করা হয়।