নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার ২৮ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা ধার্য করে।
অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। হাসপাতালটি আড়াইহাজারের ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।







































আপনার মতামত লিখুন :