News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

সিদ্ধিরগঞ্জ ৪ নারী ছিনতাইকারী, ১৮ মাদক ব্যবসায়ীসহ ২২ জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:১৪ পিএম সিদ্ধিরগঞ্জ ৪ নারী ছিনতাইকারী, ১৮ মাদক ব্যবসায়ীসহ ২২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং চার জন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি ) রাত সাড়ে সাতটা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত আদমজী বিহারী ক্যাম্প, আজিবপুর সোনামিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ আল আমিন (৩০), ডালিম (৩৫), নাছরিন (৩০), লুৎফর দেওয়ান (৪০), খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পলাশ (২৮), মোহাম্মদ সাঈদ (৪৮), সালমা (২৮), মুরাদ হাসান (২২), মোহাম্মদ মনির হোসেন  (৫৫), মোহাম্মদ মোহর আলী (৫৬), মোহাম্মদ মিলন (৩২), মোহাম্মদ সুজন (৪৫), মোহাম্মদ রুবেল (২৬), আবদুর রাজ্জাক (৪৫), মোহাম্মদ জালাল হোসেন (৪৮), মোহাম্মদ খোকন মিয়া (৩০) ও আল আমিন (২০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের অনেকের বিরুদ্ধে এর আগেও

মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এ ছাড়াও বার্মা স্ট্যান্ড এলাকা থেকে মলম পার্টির চার নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন শিল্পি আক্তার (৩৭), নাসরিন আক্তার (২৮), নাসিমা বেগম (৩০) ও মোর্শেদা বেগম (২৮)। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মলম পার্টির ৪ জন নারী সদস্যসহ ২২ জনকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। এদের নামে আগেও মাদক ও ছিনতাই এর মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।