নারায়ণগঞ্জের বন্দরের চারজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলের সমস্ত কার্যক্রম ও দল থেকে বহিস্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান কমল ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ১নং সদস্য মনোয়ার হোসেন মুন।
গত ৫ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর তাদের বহিষ্কারাদেশের বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বহিষ্কৃতদের মধ্যে গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান পলাতক রয়েছে এবং বাকিরা বন্দরেই অবস্থান করছেন তবে তাদের বিরুদ্ধে বিএনপির সাথে আঁতাত করে বিভিন্ন ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে তৃণমূল পর্যায়ে।































আপনার মতামত লিখুন :