শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সম্প্রীতির বার্তা পৌছে দিতে শংখ ধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার নেতৃত্বাধীন মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।
দুর্গা উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রাচীনতম দুর্গা মন্ডপ আমলাপাড়া সার্বজনিন দুর্গা মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপে শতাধিক তরুণী ও নারী অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নে দুই গ্রুপ থেকে ৬ জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিরতণকালে প্রতিযোগিতার আয়োজক ও প্রধান অতিথি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের নারায়ণগঞ্জের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির ৫শ বছরের ইতিহাস। এই বন্ধনকে আরো দৃঢ় করা জন্যই আমাদের এই উদ্যোগ।
তিনি আরো বলেন, বিএনপি সরকারই একমাত্র হিন্দু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে এখানে এসেছি আপনাদের শুভেচ্ছা জানাতে। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি থাকবে আগামী দুর্গা উৎসবে নারায়ণগঞ্জ পরিদর্শনে আসার।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জৈনুদ্দিন আহম্মেদ বাচ্চু, অভয় রায়, প্রদিপ কুমরা সাহা মন্টু, বিশ্বজিৎ সাহা, বুড়ান মুখার্জী, পলাশ দে, সানি সাহা, আনান সাহা, পুটু সাহা, পঙ্কজ সাহা, বিজয় সাহা, অর্নব রায়, অভয় সরকার, জিৎ কর্মকার, প্রান্ত দে, দীপ্ত ধর, বিচারকের আসনে ছিলেন মিনাল চক্রবর্তী, পার্থ প্রদীপ সাহা, হৃদয় দে।
উল্লেখ্য যে সপ্তমীর দিনে নগরীর গলাচিপা কুড়িপাড়া মন্ডপেও শংখ ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর দশটি স্থানে বস্ত্র বিতরণ করা হবে।






























-20261014113949.jpg)








আপনার মতামত লিখুন :