News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী নারায়ণগঞ্জে সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৮:২৮ পিএম শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী নারায়ণগঞ্জে সভা

খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক মজলিসের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৬ অক্টোবর বিকাল চারটায় জামতলাস্থ মজলিস কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মুহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ।

জেলা শাখার সাধারণ সম্পাদক আবু কাউছার সরকারের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সহ-সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।

নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, অর্থ সম্পাদক আবুল বাশার গর্জি, নির্বাহী সদস্য নোমান হেসেন, প্রমুখ।