News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আবুল কালামের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৯ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আবুল কালামের শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে একথা জানান তিনি। 

সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এর আগে গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।