News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৬:০৭ পিএম সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক

নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “নিউজ নারায়ণগঞ্জ ডটকমের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু কখনোই পূরণ হওয়ার নয়। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”

তিনি আরও বলেন, “এই শোকের মুহূর্তে আমি তানভীর হোসেন ও তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের সহায় হোন।”