বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে অনুষ্ঠিত হয় ‘কিল-লেয়িং’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে ৫টি আধুনিক রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ভেসেলগুলো হস্তান্তর করা হলে জনস্বার্থ ও জাতীয় স্বার্থ রক্ষায় কোস্টগার্ড আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আওতায় নির্মিত এসব ভেসেলে থাকবে আধুনিক নেভিগেশন ও নজরদারি প্রযুক্তি। দ্রুতগতির এসব নৌযান কোস্টগার্ডের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় টহল, উদ্ধার অভিযান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































আপনার মতামত লিখুন :