নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া এলাকায় বালু নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তারা সেতু দু’টি পরিদর্শন করেন। পরে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, কায়েতপাড়া ও নগরপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু। একটি মহল বিভিন্নভাবে সেতুর নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ অতিথিরা তারাবো পৌরসভা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, এলাকার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, তা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সরকার উন্নয়ন কর্মকা-ে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সরকার উন্নয়নমুখী কর্মসূচিতে বিশ্বাসী, আর সেই লক্ষ্যেই দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।




































আপনার মতামত লিখুন :