News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১০:২৭ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো বন্দর থানার বাগদোবাড়িয়া এলাকার সাইদুর রহমানের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মামুন (৩৫) একই থানার বালিগাও মৃত কদম আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহেদ আলী (৫০) কুশিয়ারা এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহিদ হোসেন রুবেল (৩৮) একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন (৫২) ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ীর এলাকার মৃত আহাম্মদ আলী ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী জারজিস (৪৫)। ধৃতদের বৃহস্পতিবার ১৮ জুন দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার ১৭ জুন রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।