News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গণতন্ত্র ফিরছে রেড ক্রিসেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১০:০৫ পিএম গণতন্ত্র ফিরছে রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটে ফিরেছে গণতন্ত্র। এর আগে কখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিগত সময় সবসময় সিলেকশন কিংবা সমাঝোতার মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়ে যেতো। প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের যে কোনোভাবেই ম্যানেজ করে চাপ প্রয়োগের মাধ্যমে কমিটি ঘোষণা হয়ে যেতো।

কিন্তু এই বছর অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ফিরে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। উৎসবমুখর আমেজের মধ্য দিয়েই নির্বাচনটি প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদ্ব›দ্বীতাকারী প্রার্থীরা বিভিন্নভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সদস্যদের নজরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ৩১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদেও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান), একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন। আর এসকল পদের জন্য শেষ পর্যন্ত ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন ও জিএম হায়দার আলী। সেক্রেটারি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আমিনুল ইসলাম মিঠু।

সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া ১২ জন হলেন হারুনুর রশীদ খান, নাজমুল হক, আবুল কালাম আজাদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, নিরব রায়হান, ইফতেখার আহমেদ জিমু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মেহেদী হাসান সজীব ও অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।

তার আগে গত ১৮ অক্টোবর ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন অধ্যাপক বদরুননাহার, সামছুন নুর বাঁধন, মো. সোহেল আক্তার সোহান ও নজরুল ইসলাম বাবুল।

রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে কখনও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেই সাথে বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠনের নেতাদের এরকম আগ্রহ পরিলক্ষিত হয়নি। যদিও বিগত সময়ে দীর্ঘ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় অনেক সংগঠনেই নির্বাচন হতো না। নির্বাচনের আয়োজন করা হলেও এটাকে নানাভাবে থামিয়ে দেয়ার চেষ্টা করা হতো।

এরই মধ্যে বৈষমবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর সবকিছুতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটিতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটে উৎসবের আমেজ ফিরে এসেছে।