News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইয়াছিন আরাফাতের নেতৃত্বে গোগনগর ইউনিয়ন যুবদলের মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১০:০৮ পিএম ইয়াছিন আরাফাতের নেতৃত্বে গোগনগর ইউনিয়ন যুবদলের মিছিল

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে বর্ণাঢ্য মিছিল করেছে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মিছিলে গোগনগর ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন আরাফাতের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ।

মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইয়াছিন আরাফাতের নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন ছাএদল এর সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির, যুবদল নেতা ফয়সাল আহমেদ, বাবুল সরদার, আল আমিন, হাছান, ইমাম হোসেন, ও জুবায়ের সহ অনেকে।