News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমীরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:৪৪ পিএম আমীরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২জুন নগরীর আন নূর মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আদর্শবান ও দক্ষ জনশক্তি গঠনের কোনো বিকল্প নেই। আসন্ন কর্মী সম্মেলন সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নতুনভাবে কর্মীদের সামনে তুলে ধরা হবে এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য তাদের উদ্বুদ্ধ করা হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইউম বলেন, কর্মী সম্মেলনকে সফল করতে প্রত্যেক দায়িত্বশীলকে সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। তিনি সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা পালনের আহŸান জানান।

সমাবেশে বক্তারা সম্মেলনের প্রচার-প্রচারণা, উপস্থিতি নিশ্চিতকরণ, সাংগঠনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা ১৯ জুনের কর্মী সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।