বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জামায়াতে ইসলামী ইসলামী দল নয় এ কথা প্রমাণ করার জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, জনগণের সেবা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টাই জামায়াতে ইসলামীর পরিচয় বহন করে।”
শনিবার ১৩জুন সন্ধ্যার পর সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলামের আদর্শ বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই দলটির মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বীকৃতির চেয়ে জনগণের কাছে জবাবদিহিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই অধিক গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির মাধ্যমে সত্যকে আড়াল করা যায় না। আদর্শিক সংগ্রাম ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সংগঠনের প্রকৃত পরিচয় প্রকাশ পায়।







































আপনার মতামত লিখুন :