News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খোরশেদের শুভেচ্ছা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৭:০৫ পিএম যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খোরশেদের শুভেচ্ছা 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বস্তরের যুবদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

শুভেচ্ছা বার্তায় খোরশেদ বলেন, ফ্যাসিষ্ট হাসিনার কবল থেকে দেশ-জাতিকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলের সংক্রিয় অংশগ্রহণ ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আগামী দিনগুলোতেও যুবদলের নেতাকর্মীরা তারেক রহমান এর নেতৃত্বে একটি সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে পজিটিভ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন খোরশেদ।