নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নগরবাসীর ভোগান্তি এখন চরমে। ২০১৯ সালে ঢাকা ওয়াসার কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর প্রত্যাশা ছিল পানির সংকট দূর হবে এবং গুণগত মান বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতা আজ তার উল্টো। বিশেষ করে বন্দর এলাকাসহ সিটির বিভিন্ন ওয়ার্ডে পানির তীব্র সংকট এবং সরবরাহকৃত পানির নিম্নমান নিয়ে অভিযোগের পাহাড় জমেছে।
বলা হচ্ছে, নাসিক ভূগর্ভস্থ পানি ও শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করছে। কিন্তু সেই পানি অনেক ক্ষেত্রেই ব্যবহার অনুপযোগী।
একদিকে পানির তীব্র সংকট অন্যদিকে যা পাওয়া যাচ্ছে তাও মানসম্মত নয়। এমতাবস্থায় জীবন ও জীবিকা সচল রাখতে নগরবাসী নিরুপায় হয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করেছেন। এটি কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার লড়াই।
দুর্ভাগ্যের বিষয় হলো, যখন নগরবাসীর এই কষ্টের সমাধান করার কথা, তখন নাসিক কর্তৃপক্ষ ব্যক্তিগত নলকূপের ওপর শুল্ক বা ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কোনোভাবেই মানবিক কিংবা যৌক্তিক হতে পারে না।








































আপনার মতামত লিখুন :