News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে রেজা রিপন এর শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:২৪ পিএম তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে রেজা রিপন এর শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বুধবার ১৭ জুন এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

ফতেহ মোহাম্মদ রেজা রিপন শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।