নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বুধবার ১৭ জুন এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
মনিরুল ইসলাম সজল শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।


































আপনার মতামত লিখুন :