News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের পুষ্পস্তবক অর্পণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৫৪ পিএম নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের পুষ্পস্তবক অর্পণ

২৬ মার্চ বেলা ১১ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে চাষাঢ়ায় বিজয় স্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত, নিষ্পেষিত মা,বোন,ভাই এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

পাক হানাদার বাহিনীর গণহত্যা, নির্যাতন নিষ্পেষণের কারণেই মুক্তিযুদ্ধের লড়াই অনিবার্য হয়ে ওঠে। একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাঙালী কালক্রমে ধাপেধাপে লড়াই চালিয়ে গিয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করে সাহস এবং দৃঢ়তার কারণে একটি জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়।

দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর অতিক্রম হলেও এখনো কাঙ্খিত সুফল পাওয়া যায়নি, ইনসাফ, সুবিচার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।

একটি স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। আধিপত্যবাদবিরোধী শক্তিকে রুখে দিতে হবে। সবাই মিলে আমরা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মারুফ,শহিদুল ইসলাম, হদয় মীর, সাইফুর ঈমন, শরীফ হোসেন, নাহিদ হাসান, সাজ্জাদ রায়হান, মোহাম্মদ লালন প্রমুখ।