News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪০ পিএম স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সমাবেশ ও র‌্যালী ২৬ বৃহস্পতিবার সকাল দশটায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে চাষাঢ়া শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্য্লীপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি প্রমুখ।