মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌ-বাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বাংলাদেশ নৌ-বাহিনীর নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনে জনসাধারণের উপস্থিত দেখা যায়।
পরিদর্শনে আসা নাইজেরিয়ান দম্পতি মোহাম্মদ ও সূফি এবং দর্শনার্থীরা জানান, নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি। গতকাল বাংলাদেশে এসেছি এসেই জাতীয় দিবস দেখার পরিকল্পনায় ছিল না। আপনাদের দেশ ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারি। এটি অপ্রত্যাশিত, সৌভাগ্যজনক এবং আনন্দদায়ক। সবকিছুই ভালো লেগেছে।
জেলার বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও জাহাজটি দেখে তাদের ভালো লাগা এবং যুদ্ধকালীন সময়ে ও দেশের সম্পদ রক্ষায় জাহাজের তৎপরতা নিয়েও জানে খুশি। সরকারের কাছে এ বাহিনীকে আরো শক্তিশালী করার আহবান জানান।
নৌ-বাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শরীফ জানান, দেশ রক্ষার্থে সমুদ্র সীমা, বানিজ্য জাহাজ ও মৎস্য সম্পদের নিরাপত্তা নিশ্চিতে অংশ নেয়। জনসাধারণের উপস্থিতি নৌ-বাহিনীর কার্যক্রম পরবর্তী প্রজন্মের জানান জন্য মহান স্বাধীনতা দিবসের জন্য উন্মুক্ত রাখা।































আপনার মতামত লিখুন :