মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথশিশু, অস্বচ্ছল ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন মোঘল শাহী রেস্টুরেন্টে এই খাবার বিতরণ করা হয়।
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে পথশিশু, অস্বচ্ছল ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা অস্বচ্ছল শ্রমিক পরিবারের মাঝে আমরা শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। শহীদদের জন্য দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করেছে আমাদের দেশের জন্য তাদের মূল উদ্দেশ্য ছিলো এদেশের মানুষের ভাতের অধিকার ন্যায়বিচারের অধিকার। বিগত দিনে এসকল অধিকার ভূলুণ্ঠিত হয়েছিলো বলে আমাদের ছব্বিশ এসেছিলো। চব্বিশের জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিলো বৈষম্যের বিরুদ্ধে। আমরা এদেশকে যারা ভালোবাসি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবো। এদেশের মানুষ কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সী আব্দুল্লাহ ফয়সাল, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন মুন্না ও অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন প্রমুখ।































আপনার মতামত লিখুন :