নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত পিকআপ ভ্যান মোটরসাইকেলে বসে থাকা দুই বন্ধুকে চাপা দিলে ঘটনাস্থলেই জুম্মন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। আরমান (২১) নামের অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছগ্রামে এঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ চেয়ে নিয়ে চর প্রসন্ননগর ব্রীজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এসময় ব্রীজ পাড় হয়ে গুচ্ছনগর গ্রামের বাজারে এসে মোটরসাইকেলে বসে থাকা দুই বন্ধুর উপর পিকআপ উঠিয়ে দেয়। এতে মোটরসাইকেল চালক আরমান ও তার বন্ধু জুম্মন মারাত্নক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জুম্মনকে মৃত ঘোষণা করেন এবং আরমান ঢাকা মেডিকেলে প্রেরন করেন চিকিৎসক।
থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত জুম্মন বক্তাবলীর চরপ্রসন্ন নগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে। এঘটনায় চালকের একজন সহযোগীসহ পিকআপ গাড়ি আটক করা হয়েছে। বিষয়টি আইনি পক্রিয়াধিন রয়েছে বলে তিনি জানান।































আপনার মতামত লিখুন :