মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের নির্দেশে মহানগর কৃষক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারের ওই আয়োজনে মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্র দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহামেদ রনি, জেলা যুব দলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির সদস্য পারভেজ মল্লিক, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খাঁন, জেলা মৎসজীবী দলের সভাপতি এইচ, এম হোসেন, সদর থানা কৃষক দলের অন্যতম নেতা এজাজ চৌধুরী, সদর থানা কৃষক দলের অন্যতম নেতা মোঃ জুয়েল হোসেন,১৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জাকির আহামেদ, মহানগর যুব দলের অন্যতম নেতা সনেট আহামেদ, মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিটি বন্ধন পরিবহনের পরিচালক শাহাদাত হোসেন খাঁন লিটন, মহানগর প্রজন্ম দলের সভাপতি সারোয়ার করিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।



















আপনার মতামত লিখুন :