News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৮:৪৭ পিএম ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া

২৬ মার্চ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্খিত স্বাধীনতা। এই স্বাধীনতার পেছনে রয়েছে লাখো শহীদের ত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আপামর জনতার আত্মত্যাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, এই স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন দেশ চলবে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের আলোকে। একটি সুশাসিত, বৈষম্যহীন ও নৈতিক সমাজ প্রতিষ্ঠাই হবে স্বাধীনতার মূল চেতনার বাস্তব প্রতিফলন।