বন্দরে অটোরিক্সার ধাক্কায় ফেরদোসি বেগম (৫৮) নামে নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফেরদোসি বেগম নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার মৃত নুরুজ্জামান মিয়ার মেয়ে ও মৃত জমসের মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফেরদোসি বেগম সকালে তার নিজ বাসা থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে নবীগঞ্জ কবিলেরমোড় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।































আপনার মতামত লিখুন :