ফতুল্লার মুসলিমনগর নরসিংপুরের শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে পুলিশ ও র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকেল চারটায় ওই অভিযানে ৩ শত ৫০ পুরিয়া গাঁজা ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮), জাহাঙ্গীর (৩৯), শরিফ(২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আফতান হোসেন,কাজী শমীম সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১১'র একটি দল মুসলিমনগর নরসিংপুরস্থ সানীর মাদক স্পটে অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জন কে গ্রেফতার করে।
অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


























আপনার মতামত লিখুন :