News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

জ্বালানি তেলের সংকট, পাম্পে এসে ফিরে যাচ্ছেন যানবাহন চালকেরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:০১ পিএম জ্বালানি তেলের সংকট, পাম্পে এসে ফিরে যাচ্ছেন যানবাহন চালকেরা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশের পেট্রোল পাম্পগুলোতে তীব্র আকার ধারণ করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাহন চালকেরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পাম্পে ঘুরে তেল বিক্রি বন্ধ দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম মহাসড়কের আশপাশের তেলের পাম্পগুলোর মাধ্যকার অধিকাংশগুলোতে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কেনো কোনো পাম্পে ১৪-১৫ দিন ধরেই বিক্রি বন্ধ আছে। তবে তারা স্বপ্ন পরিমাণে ডিজেল বিক্রির মাধ্যমে পাম্প চালু রেখেছেন। এদিকে,চাহিদা অনুযায়ী পরিমাণ মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন পাম্পে ঘুরে বেড়াচ্ছেন বাহন চালকরা।

চালকদের অভিযোগ, পেট্রোল পাম্পগুলো থেকে মোটরসাইকেল, ট্যাক্সিসহ বড় যানবাহনের জন্য তেল বিক্রি হচ্ছে না। এতে তারা চরম বেকায়দায় পড়েছেন।

তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে রমজান নামের এক মোটরসাইকেল চালক জানান,আমি কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জে এই জোনাকি পাম্প পর্যন্ত এসেছি, একটা পাম্পেও তেল নেই। বিরক্ত হয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে আমাদের মোটরসাইকেল বাড়িতে ফেলে রাখা লাগবে।

এক প্রাইভেটকার চালকেরও একই ভাষ্য। বলেন, অন্তত ১০ টা পাম্প ঘুরে অকটেন পাইনি। সবখানে ডিজেল বিক্রি হচ্ছে। এটার সমাধান করা উচিত। না হয় আমাদের গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে।

এমএস শ্যামস ফিলিং স্টেশনের ম্যানেজার মান্নান জানান, ঈদের পর শুধুমাত্র একদিন দুই ঘন্টার জন্য অকটেন বিক্রি করতে পেরেছি। ২০ দিন ধরে এই সমস্যা চলমান আছে। কবে নাগাদ ঝামেলা শেষ হবে নিশ্চিত হতে পারিনি।

মৌচাক সংলগ্ন জোনাকি ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, ১৪-১৫ দিন ধরে আমরা তেল বিক্রি করছি না। আমরা অকটেন না পাওয়ায় শুধু ডিজেল বিক্রি করে যাচ্ছি। কবে অকটেন বিক্রি হবে নিশ্চিত নই।