News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে মরদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:০০ পিএম সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে ভাসমান অবস্থায় জাহাঙ্গীর (৫৮) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নাসিক ৩ নম্বর ওয়ার্ডস্থ রসুলবাগ এলাকায় মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার আব্দুল লতিফের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, অন্তত ৬-৭ দিন আগে ভিকটিম মারা গেছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে।