News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

সাগর প্রধানকে সভাপতি করে নাসিকের প্রশাসক সহায়তা কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:০৯ পিএম সাগর প্রধানকে সভাপতি করে নাসিকের প্রশাসক সহায়তা কমিটি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডে প্রশাসক সহায়তা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   

কমিটিতে মো. সাগর প্রধানকে সভাপতি করা হয়েছে। সেই সাথে সদস্য পদে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মঞ্জুর আলম মুসা ও মো. নুরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা, বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, নাগরিক সনদপত্র প্রদান ও ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করবেন কমিটির সদস্যরা। সেই সাথে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে রিপোর্ট পেশ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।