ঐক্য সৌহার্দ্য ও পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বন্দর শাহী মসজিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ১১টায় বন্দর শাহীমসজিদস্থ ইসলামিয়া ফাজিল মাদরাসার ৩য় তলায় এ ঈদ পূনর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত হয়।
বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের বিএনপি সভাপতি গোলাম নবী মুরাদ।
তিনি বলেন, বন্দরে ২০ ও ২১নং ওয়ার্ড দুটি পাশাপাশি ওয়ার্ড। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। পাশাপাশি বন্দর শাহীমসজিদবাসীর ঈদ পরবর্তী মিলনমেলা আগামীদিনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। সমাজ থেকে মাদক,সন্ত্রাস প্রতিরোধে আমরা একসাথে কাজ করে সুন্দর নগরী গড়বো।
বন্দর শাহীমসজিদ বিচার কমিটির সাধারন সম্পাদক ও অভিনেতা খালিদ সাইফুল্যাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বন্দর ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল শেখ আতিকুল্লাহ।
উপস্থিত ছিলেন বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বদিউজ্জামান, ২১ং ওয়ার্ড বিএনপি নেতা শাহেব আলী, শাহীমসজিদ বিচার কমিটির সভাপতি নুর হোসেন, কথক নাট্য দলের সভাপতি পিয়ার জজাহান কমল, শাহী মসজিদ বিচার কমিটির সহ সভাপতি স্বপন, সেলিম মিয়া, কালাম মিয়া, আনোয়ার হোসেন, আশরফুল ইসলাম জিলন, অ্যাডভোকেট মোমেত মিয়া, ভাইস প্রিন্সিপাল শহিদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া শেষে একে অপরের প্রতি কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন এবং সকলের মাঝে খাবার বিতরন করা হয়।































আপনার মতামত লিখুন :