News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের স্বেচ্ছায় আত্মসমর্পণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:১১ পিএম বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের স্বেচ্ছায় আত্মসমর্পণ

একদিকে প্রশাসন অন্যদিকে পঞ্চায়েত কমিটির তোপের মুখে পরে অন্ধকার জগত থেকে ফিরে আসার অঙ্গীকার করেছে সারোয়ার (২৫) নামে মাদক কারবারি। ২৩ মার্চ বিকেল ৫টায় স্থানীয় পঞ্চায়েত কমিটিকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী থানায় এসে মাদক ব্যবসা করবে না বলে আত্মসমর্পণ করে মুচলেকা দেন। আত্মসমাপণকারী মাদক ব্যবসায়ী সারোয়ার বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।

জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের  মাদক ব্যবসায়ীদের অত্যাচারে চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। মাদক বিক্রি বেড়ে যাওয়ার সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারীপাড়াসহ এর আশেপাশের এলাকাগুলোতে অহরহ ঘটছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে করে জানমালের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগন।

আত্মসমার্পণকারী মাদক ব্যবসায়ী সারোয়ার বলেন, আমার কারণে আজ আমার পরিবার বিপদগামী। আমি আমার পরিবার এবং আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসার জন্য থানায় এসে সেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আপনারা আমাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দিবেন।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদক হল সমাজের একটি ব্যাধি। সমাজ ও পরিবার ধ্বংসের জন্য একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদক সেবী যথেষ্ট। মাদক দমনে পুলিশের একাপক্ষে সম্ভব নয়। তাই

মুচলেকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী পিতা দেলোয়ার হোসেন দেলুসহ সোনাকান্দা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।