নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া চারজনের মধ্যকার চিকিৎসাধীন সর্বশেষ রনি (১৯) মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সর্বশেষ দগ্ধ রনি সকালে ৭০ শতাংশ পোড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমাদের সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্বেও চারজনের একজন রোগীকেও বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ এর আগে গত শনিবার রাত আনুমানিক দেড়টার সময়ে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির ক¤েপ্রসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবর শরীফ হোসেন (৩৪) তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শ্যালক রিয়াজ (২২) এর মৃত্যু হয়।
































-20261014113949.jpg)








আপনার মতামত লিখুন :