নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়াল চাপায় পিষ্ট হয়ে আরমান হোসেন (১৩) নামের কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন সনমান্দী পশ্চিম পাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী পূর্ব পাড়া গ্রামে মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে তার ভাগিনা কিশোর আরমান হোসেন বেড়াতে এসেছিলেন। বিকেলে মামার বাড়িতে নবনির্মিত দেয়ালের ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে ওই কিশোর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, আমার ভাগীনা আরমান হোসেন ৭ম শ্রেনীতে পড়াশোনা করেন। দুর্গাপূজার কারণে স্কুল বন্ধ থাকায় ছুটি কাটানোর জন্য আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে অসাবধানতাবশত দেয়াল ধসে তার মাথার উপর পড়লে মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে।
































-20261014113949.jpg)








আপনার মতামত লিখুন :