News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বন্দরে বিশেষ অভিযানে ৭ মাদকসেবীসহ গ্রেপ্তার ৮


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৪৩ পিএম বন্দরে বিশেষ অভিযানে ৭ মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

বন্দরে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ও ৭ মাদকসেবীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ফালান ওরফে রানা (৪৫) বন্দর থানার শান্তিনগর মসজিদ সংলগ্ন এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে ১ জনকে উল্লেখিত মামলায় ও অপর ধৃত ৭ মাদক সেবীকে যথাযথ নিয়মে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।