News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত আরো তিনজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৯:২৫ পিএম উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত আরো তিনজন

শহরের চারারগোপ এলাকায় শনিবার ৩১ অক্টোবর দুপুরে উৎসব পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

নিহত রিকশা চালকের নাম আতিক বলে জানিয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সী আতিক গাইবান্ধার বাসিন্দা। “ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরোজ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেটের ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। শহরের ভেতরে চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।

“বাসের সজোরে ধাক্কায় রিকশাগুলো পুরোপুরি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।